Traditional Hajir Biryani (ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি )
Traditional Hajir Biryani
ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি
Thousands of Haji Biryani shops in Dhaka, there is no way to understand the real fake. We went to Nazira Bazaar in old Dhaka in search of the original Haji Biryani. I went and saw that there was a fake Hajir Biryani shop in front of the original Hajir Biryani shop. The original Haji Biryani Hotel has no signboard but everyone knows it by one name. Its other two branches are Motijheel and Bashundhara. Undoubtedly, biryani is at the top of the list of thousands of foods of the people of old Dhaka. Traditionally since the Mughal period, the people of this area have had a lot of Nawabs in their diet.
(ঢাকায় হাজার হাজার হাজী বিরিয়ানির দোকান, আসল নকল বুঝার উপায় নাই । অরজিনাল হাজী বিরিয়ানির খোঁজে আমরা গেলাম পুরান ঢাকার নাজিরা বাজার । গিয়ে দেখলাম অরজিনাল হাজীর বিরিয়ানি দোকানের সামনেই রয়েছে নকল হাজীর বিরিয়ানির দোকান । অরজিনাল হাজী বিরিয়ানির হোটেলের কোনো সাইনবোর্ড নেই কিন্তু এক নামে সবাই চেনে। এর আর দুটি শাখা হচ্ছে মতিঝিল এবং বসুন্ধরা।
পুরান ঢাকার মানুষের হাজারো খাবার তালিকায় নিঃসন্দেহে বিরিয়ানি প্রথম সারিতেই রয়েছে। মোগল আমল থেকে ঐতিহ্যগতভাবেই এ এলাকার মানুষের খাবার-দাবারে ছিল বেশ নবাব.)
A win fruit, 2 pieces of 1 inch size yatri, 7,8 pitch cloves, black pepper, two or three pieces of medium size cinnamon, 6, 7 pieces of cardamom and a large bay leaf, all the ingredients should be ground together in raw state.
(একটা জয় ফল,1 ইঞ্চি সাইজের 2 টুকরা যত্রি,7,8 পিচ লবঙ্গ গোলমরিচ,মাঝারি সাইজের দুই তিন টুকরা দারুচিনি,6 ,7 টুকরা এলাচ ও একটা বড় তেজপাতা,সবগুলো উপকরণ একসাথে কাঁচা অবস্থাতেই গুড়া করে নিতে হবে.)
Ingredients: 6 kg of castrated meat, 5 kg of polao rice, 2 kg of onion, 400 g of ginger, 250 g of garlic, 500 g of green chillies, 1 kg of liquid milk, 1 kg of sour curd, 30 g of cardamom and cinnamon, 500 g of groundnuts. , Raisins 250 g, salt 250 g, oil 3 kg, bay leaves a few.
Recipe: Choose large pots for cooking. Wash the meat into small pieces. Soak the rice. Heat oil in a cooking pot. Now stir in one third of the total onion pieces with oil.
(উপকরণ: খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ ২৫০ গ্রাম, তেল ৩ কেজি, তেজপাতা কয়েকটা।
প্রণালি: রান্নার জন্য বড় পাত্র নির্বাচন করুন। মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিন। চাল ভিজিয়ে রাখুন। রান্নার পাত্রে তেল ঢেলে গরম করে নিন। এবার মোট পেঁয়াজ কুচির তিন ভাগের এক ভাগ তেলে দিয়ে নাড়ুন। )
After a while, stir in the ginger and garlic paste. Stir in the spices and stir again with the rest of the onion. Now pour the meat. Serve with sour curd, milk, cardamom, cinnamon, chilli, almonds, bay leaves and salt. At this time the meat should be stirred well. When the meat is cooked, it will spread a nice smell.
Now you have to give enough water in the meat pot.
.
(কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলা নাড়তে নাড়তে অনেকটা বুন্দিয়ার মতো দানা হয়ে এলে বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার মাংস ঢেলে দিন। সেই সঙ্গে টক দই, দুধ, এলাচি, দারুচিনি, মরিচ, কাঠবাদাম, তেজপাতা, লবণ দিয়ে দিয়ে দিন। এই সময়ে মাংসটা ভালো করে নাড়তে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে।
এবার মাংসের পাত্রে পর্যাপ্ত পানি দিতে হবে।)
You have to calculate four glasses of water for each glass of rice. When the water boils, after soaking, add softened rice. Now shake it for a while, reduce the heat of the stove and keep it down. After 15 minutes, open the lid of the pot and turn the whole rice over. Then put it down again. After half an hour, when the rice is boiled, you can take it down and serve.
.
.
(প্রতি গ্লাস চালের জন্য চার গ্লাস পানি হিসেব করে নিলেই চলবে। পানিটা ফুটে এলে ভিজিয়ে রাখার পর নরম হয়ে আসা চাল দিয়ে দিন। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। আধঘণ্টা পর চাল ফুটে গেলে নামিয়ে পরিবেশন করতে পারেন)

Comments
Post a Comment