Pakki Biryani(পাক্কি বিরিয়ানি)
Pakki Biryani:
Biryani is a popular dish in South Asian countries that has been around for a long time. Its wonderful aroma doubles hunger. Biryani is a favorite dish of everyone. There are no alleys in the city where there are no two or four biryani shops. Nanan Biryani House with different names. Each tastes different. But today there is a different, fun recipe for you. Basmati Pakki Biryani. Now you can surprise the whole family by making this delicious dish at home without crowding the outside shops. So much
পাক্কি বিরিয়ানি:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিরিয়ানি এমন একটি জনপ্রিয় খাবার যার প্রচলন শুরু হয়েছে বহুকাল আগে। এর দারুণ সুগন্ধ যেন খিদে বাড়িয়ে দেয় দ্বিগুণ। সবার বেশ প্রিয় একটি খাবারের নাম বিরিয়ানি। শহরের এমন কোনো অলি গলি নেই যেখানে দুই চারটা বিরিয়ানির দোকান নেই। নানা নামের নানান বিরিয়ানি হাউস। একেক টার স্বাদ একেক রকম। তবে আজ আপনাদের জন্য রয়েছে ভিন্নধর্মী, মজাদার একটি রেসিপি। বাসমতি পাক্কি বিরিয়ানি। এখন বাইরের দোকানে ভিড় না জমিয়ে বাসায় সুস্বাদ এই রান্নাটি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। এতে খাবারের টেবিলেও আসবে বৈচিত্র্য।
পরিবারের তিন- চারজন সদস্য মিলে এটি খেতে পারবেন। এক ঘণ্টা সময়ের মধ্যে মজাদার রান্নাটি করা যাবে। চলুন, রেসিপিটি দেখে নিই।
Everything you need to cook Basmati Pakki Biryani: One kg of castrated meat One cup of sour yogurt One tablespoon ginger paste One / two tablespoons garlic paste One teaspoon chili powder One / two tablespoons hot spice powder Four tablespoons Sun Premium Ghee One cup chopped onion A small amount of royal cumin One teaspoon whole cumin Sadmat salt Soaked in saffron A small amount of keora water Two tablespoons onion barista Two bay leaves Quantitative whole hot spices Four / five potatoes Three tablespoons mawa Two cups of boiled rice Four / five potato bokhara
বাসমতি পাক্কি বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে :
এক কেজি খাসির মাংস
এক কাপ টক দই
এক টেবিল চামচ আদা বাটা
এক/দুই টেবিল চামচ রসুন বাটা
এক চা চামচ মরিচ গুঁড়া
এক/দুই টেবিল চামচ গরম মসলার গুঁড়া
চার টেবিল চামচ সান প্রিমিয়াম ঘি
এক কাপ পেঁয়াজ কুচি
সামান্য পরিমাণ শাহি জিরা
এক চা চামচ আস্ত জিরা
সাদমত লবণ
জাফরানে ভেজানো
সামান্য পরিমাণ কেওড়াজল
দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা
দুটি তেজপাতা
পরিমাণমতো আস্ত গরম মসলা
চার/পাঁচটি আলু
তিন টেবিল চামচ মাওয়া
দুই কাপ সেদ্ধ রাইস
চার/পাঁচটি আলু বোখারা
সাত/আটটি কিসমিস
বাসমতি পাক্কি বিরিয়ানি যেভাবে রান্না করবেন:
প্রথমে একটি পাত্রে খাসির মাংস নিন। এবার টক দই,আদা বাটা,রসুন বাটা,মরিচ গুঁড়া ও গরম মসলার গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন।
সসপ্যানে সান প্রিমিয়াম ঘি দিন।এতে পেঁয়াজ কুচি,শাহি জিরা,আস্ত জিরা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
ভাজা হলে মেরিনেট করা খাসির মাংস, লবণ, জাফরানে ভেজানো কেওড়া জল ও পেয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিন।
কষানো হলে তেজপাতা,আস্ত গরম মসলা, আলু বোখারা, সেদ্ধ রাইস,কিসমিস, মাওয়া ও সান প্রিমিয়াম ঘি দিয়ে ২০ মিনিট দমে রেখে দিন।এবার নামিয়ে পরিবেশন করুন মজাদার বাসমতি পাক্কি বিরিয়ানি।



Comments
Post a Comment